ধামইরহাটে শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী পালিত
নওগাঁর ধামইরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি আদরের কনিষ্ঠ সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছোট ভাই শেখ রাসেলের ৫৭তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
১৮ অক্টোবর সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন মহান জাতীয় সংসদের আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও গনপতি রায়েল সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, ওসি কে. এম রাকিবুল হুদা, কৃষি কর্মকর্তা মোসাঃ শাপলা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ। পরে শেখ রাসেল দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, চিত্রাংক ও কুইজ প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা