ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ২:৩০

চট্টগ্রাম উত্তর বনবিভাগে গার্ডের চাকরি করেন রাজু আহমেদ।  বদলী বানিজ্যের সুবাদে কাগজে কলমে দুই রেঞ্জে সহকারীর দায়িত্ব পালন করার কথা থাকলেও বাস্তবে তিনি কোন রেঞ্জেই ডিউটি করেন না, তবে অদৃশ্য ক্ষমতাবলে নিয়মিত মাসোয়ারা আদায়ের অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তাকে সার্বিক সহযোগীতা করছেন বলে বিশ্বস্ত একাধিক সূত্র নিশ্চিত করেছে। 
সূত্র জানায়, রাজু আহমেদ নামে একজন বনপ্রহরীকে চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন হাটহাজারী রেঞ্জের শোভনছড়ি বিটে বদলী করা হয় গত বছরের ১৬ মে। কিন্তু ওই বদলীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আরো ৩মাস পর অর্থাৎ গত বছরের আগস্টের মাঝামাঝি যোগদান করেন। কিন্তু শোভনছড়ির বিটে একবছর হওয়ার আগেই তাকে আবার একই বিভাগের কুমিরা রেঞ্জের (লোভনীয় পোস্ট) ফৌজদারহাট চেক স্টেশনের সহকারীর দায়িত্ব দেওয়া হয়। অপরদিকে শোভনছড়ি বিটের দায়িত্বও কাউকে হস্তান্তর করেননি। ফলে দুটো দায়িত্ব একসাথে চালাচ্ছেন এই বন প্রহরী রাজু আহমেদ। তবে কোন কর্মস্থলেই তিনি উপস্থিত থাকেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। উর্ধ্বতন  কর্মকর্তাদের ম্যানেজ করে বদলীর নির্দিষ্ট সময়সীমা না মেনে নিজের মতো করে চাকুরী করার অভিযোগ ওঠেছে রাজুর বিরুদ্ধে।

এবিষয়ে অভিযুক্ত  বন প্রহরী রাজু আহমেদ বলেন, আমি এক বছর পর বদলীর আদেশ করায়ছি। আর আমি শোভন ছড়িতে মূল চার্জের দায়িত্বে আছি কিন্তু ফৌজদারহাট স্টেশনে সহকারী হিসেবে আছি। একজন বনপ্রহরী রেঞ্জারের রিলিজ ছাড়া বিট ছেড়ে দিয়ে আরেকটা বিটের দায়িত্ব নিয়ে ডাবল দায়িত্ব পালন করার সুযোগ আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, আপনি তো আমাদের বন বিভাগ সম্পর্কে সব জানেন সুতরাং আপনার বুঝার কথা এরকম নিয়ম আছে। আর আমার আশেপাশে ডুয়েল দায়িত্ব পালন করছেন অনেকেই।
তবে শোভনছড়ি বিটে রাজু আহমেদ কাজ করছে না এমনকি কোথায় ডিউটি করছেন তাও জানেন না বলে জানিয়েছেন হাটহাজারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আয়ুব আলী। তিনি বলেন, কারো অন্যত্র পোস্টিং হলে আমি রেঞ্জার হিসেবে রিলিজ দেয়ার কথা তবে রাজু আহমেদ রিলিজ নিয়ে যায়নি। রাজু বর্তমানে কোথায় দায়িত্ব পালন করছেন সেটাও আমি বাস্তবে অফিসিয়ালি জানিনা।
এদিকে বনবিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে, হাটহাজারীর শোভন ছড়ির বিটেও যাচ্ছেনা তিনি অপরদিকে ফৌজদারহাট স্টেশনেও যাচ্ছেন না তিনি। অর্থাৎ দুটি পদের ভিন্ন ভিন্ন জায়গার দুটি দায়িত্ব নিলেও কোন রেঞ্জেই নেই তার উপস্থিতি। তবে দুটি পদ থেকেই মাসোয়ারা নিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় আনন্দে মশগুল বলে বনবিভাগ সূত্রে জানা যায়। 
এদিকে ফৌজদার হাট রেঞ্জের রেঞ্জার মঞ্জুরুল কাদের চৌধুরী বলেন, দুটি পদের দায়িত্ব পালন করার সুযোগ নেই যেহেতু রেঞ্জ ভিন্ন। আর আমার কাছে কোন কাগজপত্র এখনো আসেনি আর সে এখানে ডিউটিও করে না।

হাটহাজারীর  রেঞ্জার এই রাজুকে কল করলে তিনি বলেন ফৌজদার হাট স্টেশনে আবার ফৌজদার হাট স্টেশন থেকে কল করলে তিনি বলেন শোভনছড়িতে আসলে তিনি কোন স্টেশনেই নাই। সূত্র নিশ্চিত করেছেন তিনি মূলত কোথাও বসেন না, ব্যক্তিগত কাজে থাকেন চট্টগ্রাম শহরের আবাসিক হোটেলে।

এদিকে একটি নথিতে দেখা যায়,  রাজু আহমেদের জুনিয়র যারা তারা সবাই ডিভিশন বদলী হলেও বদলী করা হচ্ছেনা এই রাজু আহমেদকে। নাম প্রকাশ অনিচ্ছুক ২ জন রেঞ্জার জানিয়েছেন, বিট কর্মকর্তা রাজু আহমেদে বদলীতো দূরের কথা তাকে দুটি রেঞ্জের ২টি পদ দিয়ে বসে আছেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসিন হোসেন। কর্মস্থলে অনুপস্থিত থেকেও কিভাবে বেতন তোলে এবং একই ফরেস্ট গার্ডকে বিট কর্মকর্তা বানিয়ে দুটি রেঞ্জের ২টি গুরুত্বপূর্ণ পদ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। 
এবিষয়ে জানতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসিন হোসেনের মোবাইলে কল ও বার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি। 
তবে তিনি এই ডিভিশনে যেহেতু নতুন এসেছেন তাই রাজু আহমেদের মতো বেশ কয়েকজনকে হাতে নিয়ে একটি মাসোয়ারা আদায় সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে উত্তর বনবিভাগের একটি বিশ্বিস্ত সূত্র নিশ্চিত করেছে।

এমএসএম / এমএসএম

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি

মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ

বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা

শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট

নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত