ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ২:৩১

ভোলার মনপুরায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকের ওপর রাতের আঁধারে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

রফিকের ভাষ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে চর ফৈজউদ্দিন এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার মোটরসাইকেল থামিয়ে হামলা চালায়।

রফিক অভিযোগ করে বলেন, হামলাকারীদের মধ্যে উপজেলা জুস দোকানদার লোকমান, রফিক, রহিম, ইউএনও কার্যালয়ের রহিমের ভাইসহ আরও ৩-৪ জন ছিলেন। এ সময় তারা রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তার মোবাইল ফোন, নগদ টাকা ও মোটরসাইকেল নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। তার ভাষ্য, “এই সময়ে থানায় অভিযোগ করলেও আমি বিচার পাব না”এমন আশঙ্কা থেকেই তিনি অভিযোগ করেননি।

তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

মনপুরা থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম জানান, আমাদের কাছে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি যদি লিখিত অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি

মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ

বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা

শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট

নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত