সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি
সীমান্তের নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও যুবকদের স্বাবলম্বী করতে সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জন বেকার যুবককে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।
প্রশিক্ষণ শেষে রোববার (২০ সেপ্টেম্বর) ভজনপুর ইউনিয়নের ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রশিক্ষণে ভালো ফলাফল অর্জনকারী যুবকদের পুরস্কৃত করা হয়।
বিজিবির ভজনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী ৩৩ জন বেকার যুবককে নিয়ে গত ২৩ আগস্ট এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ১৭ সেপ্টেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার পর রোববার আনুষ্ঠানিকভাবে এর সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার এবং নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কায়সুর হাসান মাহমুদ, এএসসি। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং ভালো ফলাফল অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বিজিবি মহাপরিচালকের এ ঘোষণা বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি বলেন, সীমান্তবর্তী জনগোষ্ঠীর নিরাপত্তা ও জীবনমান উন্নয়নেও বিজিবি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ এবং শিক্ষা উপকরণ প্রদানসহ নানা কার্যক্রম রয়েছে।
তিনি আরও বলেন, বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করতে পারবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন। পাশাপাশি এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও বাড়াবে।
অনুষ্ঠানে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পদাতিক; ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পঞ্চগড় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) প্রশিক্ষক, বিজিবির প্রশিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা
মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি
মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ
বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা
শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি
কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি
সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট
নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা
শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত