মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
দেশজুড়ে আওয়ামী লীগের ‘অপতৎপরতা ও নৈরাজ্যের’ প্রতিবাদে ভোলার মনপুরা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার মনপুরা সদর ও কলাতলী এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তারা আওয়ামী লীগের ‘অপতৎপরতা ও নৈরাজ্যের’ বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের জনগণের জানমাল ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করার কথাও জানান তারা।
অবস্থান কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা
মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি
মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ
বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা
শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি
কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি
সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট
নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা
শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত