রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা
রৌমারী ও চর রাজিবপুর উপজেলার সার ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রৌমারী উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সার বিতরণ সহ বিভন্ন সমস্যা, কৃষকদের স্বার্থে সার ও কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ, কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ, উৎপাদন বৃদ্ধিতে কৃষি উপসহকারীদের মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিশনার শহিদুল ইসলাম ডিলারদের উদ্দেশে বলেন, সার সঙ্কট নেই। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কোনো ডিলার বা অন্যকোন অবৈধভাবে মজুদ করা যাবে না। সরকারি মূল্যের অতিরিক্ত দাম নেয়া যাবে না। সরাসরি কৃষকদের হাতে সার পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। মাঠ পর্যায়ে কৃষকদের কাছে সার বিতরণ সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকির জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের ভূমিকা পালন করার নির্দেশ দেন। কৃষকদের প্রয়োজনীয় সার যথাসময়ে নিশ্চিত করতে হবে। কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উক্ত সভার সভাপতি বলেন, এই মুহূর্তে আপনাদের একটি সু-খবর জানানো যাচ্ছে যে, কুড়িগ্রাম জেলার অনুকূলে সেপ্টেম্বর ২৬ মাসের চাহিদার বিপরিতে ইতিপূর্বে প্রদত্ত বরাদ্দের অতিরিক্ত হিসেবে ২য় বারের মত ৫০০ মে: ট: ইউরিয়া সার বরাদ্দ পাওয়া গেছে। সার সংকট নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ড. এইচএম আবু বক্কর সাইফুল ইসলাম অতিরিক্ত পরিচালক রংপুর অঞ্চল, রংপুর, আব্দুল্যাহ আল মামুন পরিচালক খামার বাড়ি কুড়িগ্রাম, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব নাজমুল সাদাত রত্ন, উপ-পরিচালক কুড়িগ্রাম বিএম কুদরত-এ-খুদা, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কুড়িগ্রাম কাজী রিমা আকতার। রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান,থানা ইনর্চাজ কাওসার আলী প্রমূখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা
মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি
মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ
বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা
শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি