ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. নাছিম পারভেজ তারা। উদ্বোধনের পর উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা অংশ নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম শান্তর সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. নাদিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ঢাকার সহ-সভাপতি ওয়ায়েশ কারণী। বক্তারা বলেন ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের আশপাশে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন বাবুসহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এর প্রধান বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এমএসএম / এমএসএম
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা