ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২০-৯-২০২৬ বিকাল ৫:৯

নড়াইলের লোহাগড়া পৌরসভার কলেজপাড়া এলাকায় 
কাস্টম ইন্সপেক্টরের বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে লোহাগড়া থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন—লোহাগড়া কলেজপাড়ার আবু জাফর সরদারের ছেলে জসিম সরদার (৩২), পাচুড়িয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে ইউসুফ (৪০) এবং গোপিনাথপুর গ্রামের হাবিবুর শেখের ছেলে শরিফুল ইসলাম (৩৫)। তারা সবাই লোহাগড়া থানা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্হানীয়  সূত্রে জানা যায়, জসিম সরদারের বাসায় দীর্ঘদিন ধরে  মহিলাকে নিয়ে অনৈতিক কাজসহ  মাদক সেবনের আসর বসে —এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউল ইসলাম, এএসআই কবির ও এএসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম দেখতে পেয়ে তিনজনকে আটক করা হয়।

অভিযানে মাদক সেবনের পাইপ, রাংতা কাগজ, বোতলের ককসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা