ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২০-৯-২০২৬ বিকাল ৫:৫৩

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার  রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৩ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায়( ঢাকা- আরিচা মহাসড়কে মিছিল) গ্রেফতার করা হয় এবং ২ জনকে বিস্ফোরক আইনের মামলায় ( সাটুরিয়া ডাকবাংলোর সামনে ককটেল বিস্ফোরণ) গ্রেফতার করা হয়।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃতরা হলেন, সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মনির হোসেন (৫৩) ও কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল আনসারী (৪৭) এবং তিল্লী ইউনিয়ন যুবলীগের সদস্য মো: রফিক মিয়া (৪৫)। এছাড়া বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃতরা হলেন সাটুরিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম (৩৯) ও সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য সরকার কবির উদ্দিন (৬১)।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত