বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
পটুয়াখালীর বাউফলে গাজিমাঝী মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করেছে বাউফল উপজেলা ছাত্রদল। শিক্ষার্থীদের চমৎকার অর্জনে উৎসাহিত ও অভিনন্দন জানাতে রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় অত্র বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী কৃতি শিক্ষার্থী আতিকা আক্তারকে বাউফল উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অষ্টম শ্রেণিতে সাধারণ বৃত্তি লাভ করায় আরও দুই কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য ও জুলাই যোদ্ধা মোঃ কাউসার হোসেন, প্রচার সম্পাদক মোঃ রোমান এবং সূর্যপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রিফাত জোমাদ্দার।
উপস্থিত নেতৃবৃন্দ কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করেন। শিক্ষাক্ষেত্রে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ছাত্রদলের এ ধরনের ইতিবাচক ও সহযোগিতামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied