ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২০-৯-২০২৬ বিকাল ৫:৫৭

যশোর জেলার কেশবপুর প্রেসক্লাবে হামলা চালিয়ে ও ‘মব’ সৃষ্টি করে ক্লাব দখলের অভিযোগ উঠেছে।  হামলায় লোক সমাজ পত্রিকার কেশবপুর প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, দৈনিক কল্যাণের আবদুল্লাহ আল ফুয়াদ ও সময়ের খবরের জাহিদ হাসানসহ কয়েকজন পেশাদার সাংবাদিক আহত হয়েছেন।

জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) সকালে একদল বহিরাগত কেশবপুর প্রেসক্লাবে প্রবেশ করে। আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত থাকা পেশাদার সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এসময় ক্লাবের ভেতরে ভাঙচুর করা হয়।

আহত সাংবাদিক জয়দেব চক্রবর্তী,আবদুল্লাহ আল ফুয়াদ ও জাহিদ হাসান কে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফউজ জামান অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বহিরাগতরা এসে মব তৈরি করে জোরপূর্বক প্রেসক্লাব দখলের চেষ্টা চালায় এবং আমাদের ক্লাবের ভেতর আটকে রাখে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ওখানে সাংবাদিকদের মধ্যে একটা বিরোধ চলছে। আমার ফোর্স গিয়েছিলো। আমরা বলেছি আপনারা থানায় আসেন। আমরা দুইপক্ষের সাথে বসে আলোচনা করবো।

হামলার বিষয়ে জানতে চাইলে তিন বলেন, এবিষয়ে কিছু জানি না। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক