ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২৬ বিকাল ৫:৫৮

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয়ে হাইকোর্টের আদেশে পুনরায় যোগদান করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ জি এম মাসুদ রানা জুয়েল। 

এসময় হামলাকারীরা তাকে ও তার ভাইকে বেধড়ক মারধর করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। এতে অধ্যক্ষের এক হাত ও এক পা ভেঙে গেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

​রোববার ২০ সেপ্টেম্বর দুপুরে আবাদপুকুর মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই তাণ্ডবের ঘটনা ঘটে। গুরুতর আহত মাসুদ রানা জুয়েলকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মহাবিদ্যালয় সূত্রে জানা যায়,বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে লাখলাখ টাকা আত্মসাতের অভিযোগে বেশ কয়েকজন ভুক্তভোগী গত ৫ আগস্টের পর বিভিন্ন দপ্তরে জুয়েলের বিরুদ্ধে অভিযোগ জানান।

তদন্ত ও প্রতিষ্ঠানে অনুপস্থিতির কারণে প্রায় দুই বছর আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে মাসুদ রানা জুয়েল উচ্চ আদালত থেকে চাকরিতে পুনর্বহালের আদেশ পান। আদেশের প্রেক্ষিতে এবং মহাবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় রোববার তিনি কলেজে যোগদান করতে আসেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাউদ্দীন আহম্মেদ জানান, "অধ্যক্ষ মাসুদ রানা জুয়েল অফিসে বসে চা পান করছিলেন। এসময় একদল লোক হঠাৎ এসে তাকে অফিস রুম থেকে টেনে-হিঁচড়ে বের করে বেধড়ক মারধর শুরু করে এবং তার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। 

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে হামলাকারীদের পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি।​আহত অধ্যক্ষের ভাই প্রিন্স আহমেদ জানান,আমার ভাই কলেজে যোগদান করতে গেলে কিছু দুর্বৃত্ত আমাদের ওপর হামলা চালায়। বেধড়ক মারধরে ভাইয়ের এক হাত ও এক পা ভেঙে গেছে। তারা আমাদের মোটরসাইকেলটিও পুড়িয়ে দিয়েছে।

আবাদপুকুর মহাবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিবুল হাসান জানান, আমি  জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে থাকা অবস্থায় খবর পেয়েই দ্রুত পুলিশ পাঠিয়েছি। ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

​রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক