ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২০-৯-২০২৬ বিকাল ৬:৩

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে।  

তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে ওসির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আহমেদ পেয়ার। এর আগে শনিবার সন্ধ্যায় এক আদেশে তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।  

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগও ওঠে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আহমেদ পেয়ার আরও বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক