ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২৬ বিকাল ৬:৪

 বগুড়ার আদমদীঘিতে বিবাদমান জমিতে একটি পক্ষ আদালতের আদেশের বিজ্ঞপ্তি টাঙ্গিয়ে ফেরার পথে প্রতিপক্ষের বাঁধা, কথা কাটাকাটি ও মারধরে নারীসহ ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে মার্জিয়া বেগম (২৫) ও মনিরা বেগম (৩৭) কে গুরুত্বর অবস্থায় আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে আদমদীঘি উপজেলার দত্তবারিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামের শাকিল হোসেন বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।  
জানাযায়, আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গ্রামের নওমুসলিম হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ ও একই গ্রামের এনামুল করিম সহ তার লোকজনের মধ্যে প্রায় ৫ বিঘা জমি নিয়ে বিবাদ ও আদালতে মোকদ্দমা চলছে। গত রবিবার সকালে শাকিল হোসেন ও তার লোকজন ওই বিবাদমান জমিতে আদালতের একটি আদেশনামা বিজ্ঞপ্তি খুঁটিতে টাঙ্গিয়ে তারা বাড়ি ফিরছিল। এসময় বিবাদমান জমির পাশে প্রতিপক্ষ ও তার লোকজন বাঁধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের শাকিল হোসেন, তার স্ত্রী মার্জিয়া বেগম, হাসান সরদার, তার স্ত্রী মনিরা বেগম, আবু জাকেরসহ ৫জন আহত হয়। এদের মধ্যে মার্জিয়া বেগম ও মনিরা বেগমকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিপক্ষ নওমুসলিম হাছান সরদার বলেন, তার দখলীয় জমিতে জোড়পুর্বক খুঁটি টাঙ্গানোর বিষয় জানতে চাইলে তাদের উপড় হামলা করা হয়। বাদি শাকিল হোসেন জানায়, তিনি আদালতের একটি বিজ্ঞপ্তি ওই জমিতে টাঙ্গিয়ে ফেরার পথে তার উপড় হামলার ঘটনা ঘটে। 
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া বিষয় নিশ্চিত করে জানায়, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক