ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৯-২০২৬ বিকাল ৭:১

লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিনলিয়ান ইলেকট্রনিকস টেকনোলজি বাংলাদেশ কোম্পানির ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকা মূসক/ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। 

প্রতিষ্ঠানটির বিক্রয় এবং পণ্য ও কাঁচামাল ক্রয়ের তথ্য গোপন করে এই মূসক ফাঁকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভ্যাট বিভাগ।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। 

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর ঢাকার ধামরাইয়ের নবগ্রামে জিনলিয়ান ইলেকট্রনিকস টেকনোলজি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামের প্রতিষ্ঠানে প্রিভেন্টিভ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে নিবন্ধিত হলেও অভিযানের সময় সেখানে প্রস্তুতকৃত ব্যাটারি, ব্যাটারি তৈরির কাঁচামাল ও সরঞ্জামের পাশাপাশি আমদানি করা মোবাইল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন সরবরাহের জন্য প্রস্তুত অবস্থায় পাওয়া যায়। অভিযানের সময় প্রাথমিকভাবে মূসক ফাঁকির আলামত পাওয়ায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানে রক্ষিত বিভিন্ন দলিল জব্দ করা হয়। 

জব্দ করা দলিল পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রয় তথ্য গোপন করেছে। এর মাধ্যমে মূসক ফাঁকির পরিমাণ পাওয়া গেছে ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকা। এ ছাড়া ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল ক্রয়ের তথ্য গোপন করার মাধ্যমে আরও ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকা মূসক ফাঁকির তথ্য উদঘাটন করা হয়েছে। দুই খাতে প্রতিষ্ঠানটির মোট উদঘাটিত মূসক ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকা।

সরকারি পাওনা আদায়ে আইন ও বিধি অনুযায়ী দ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছে এনবিআর। 

aliul / aliul

সিডিবিএলের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি

বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন উদ্যোগ, বিটুবি টাস্কফোর্সের তাগিদ

বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের প্রতিনিধিদল

পরিচালক ছেলেকে শেয়ার উপহার দিলেন সাধারণ শেয়ারহোল্ডার মা

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

সুদের হার নয়, বিনিয়োগে বড় বাধা আস্থার সংকট

খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতায় দুর্বল হচ্ছে ব্যাংকিং খাত

এক নাগরিক এক ওয়ালেট ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: অর্থমন্ত্রী

একটি ব্যাংকের সমস্যা পুরো ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত

বাড়ল সোনার দাম

বাড়লো সোনার দাম