সিডিবিএলের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
বাংলাদেশের পুঁজিবাজারের একমাত্র কেন্দ্রীয় আমানতকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসির (সিডিবিএল) প্রাতিষ্ঠানিক লেনদেন ব্যবস্থা আধুনিকায়নে সমন্বিত এপিআই-ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।
সম্প্রতি রাজধানীর গুলশান-১ এ অবস্থিত এমটিবি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় সিডিবিএল ‘এমটিবি ই-ব্যাংক’-এর মাধ্যমে তাদের যাবতীয় পেমেন্ট ও অনলাইন অর্থ সংগ্রহের কার্যক্রম পরিচালনায় এমটিবির এপিআই নির্ভর প্রযুক্তি ব্যবহার করবে। দেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো চালু হওয়া এই ব্যবস্থার মাধ্যমে সিডিবিএল বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করে যেকোনো স্থান থেকে নিরাপদে লেনদেনের অনুমোদন সম্পন্ন করতে পারবে।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবদুল মোতালেবের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারি প্রধান মো. শামসুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মোহাম্মদ মামুন ফারুক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ব্যাংকিং প্রধান এ.কে.এম. তারেক, ক্যাশ ম্যানেজমেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আশিক ইকবাল খান এবং কমিউনিকেশন্স বিভাগের প্রধান মো. রজার ইবনে আজাদ উপস্থিত ছিলেন।
সিডিবিএলের পক্ষে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম, ইন্সপেকশন, কমপ্লায়েন্স ও লিগ্যাল অ্যাফেয়ার্সের জিএম মো. তোহাবিন হক, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও ভিএএসের জিএম রাকিবুল ইসলাম চৌধুরী, এফ অ্যান্ড এ-এর সিনিয়র এজিএম জয়ন্ত বিষ্ণু মন্ডল এবং ম্যানেজার আবদুল্লাহ আল ফাহাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
aliul / aliul
সিডিবিএলের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি
বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন উদ্যোগ, বিটুবি টাস্কফোর্সের তাগিদ
বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের প্রতিনিধিদল
পরিচালক ছেলেকে শেয়ার উপহার দিলেন সাধারণ শেয়ারহোল্ডার মা
প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে
ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা
সুদের হার নয়, বিনিয়োগে বড় বাধা আস্থার সংকট
খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতায় দুর্বল হচ্ছে ব্যাংকিং খাত
এক নাগরিক এক ওয়ালেট ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: অর্থমন্ত্রী
একটি ব্যাংকের সমস্যা পুরো ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত
বাড়ল সোনার দাম