ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নানা অনিয়মের অভিযোগ রাবিপ্রবির সাবেক ভিসি আতিয়ারে বিরুদ্ধে


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ১২:৫৭

অতিরিক্ত অর্থ ব্যয়, নিয়োগে অনিয়ম ও বিনা টেন্ডারে পছন্দের ঠিকাদারের মাধ্যমে অফিস ডেকোরেশনের কাজের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ সহ বিস্তর অনিয়মের অভিযোগ ওঠেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সাবেক ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমানের বিরুদ্ধে। সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তে এমন চিত্র ধরা পড়েছে এবং ২৪টি সুনির্দিষ্ট বিষয়ে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি ইউজিসি বাজেট অ্যাসেসমেন্ট দলের জমা দেওয়া ২০২৫-২৬ অর্থবছরের এক পর্যবেক্ষণে লিেিখছেন, ২০২৪-২৫ অর্থবছরে জ্বালানী ব্যয়ে প্রাপ্যতার সর্বোচ্চ ৮০% ব্যবহারের বিধান থাকায় প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য নির্ধারিত ছিল সর্বোচ্চ ২০০ লিটার কিন্তু সাবে ভিসি আতিয়ার রহমান ব্যবহার করেছেন ৪ লাখ ৪২ হাজার ৫৫৩ টাকার জ্বালানী লিটারে ১৩০ টাকা হিসাবে যার পরিমাণ প্রায় ৩৪০০ লিটার অর্থাৎ প্রাপ্যতার প্রায় ১৭ গুন বেশি হওযায় নিয়মের ব্যত্যয় ও আর্থিক ক্ষতি হয়েছে ফলে নিয়মের চেয়ে অতিরিক্ত ব্যবহৃত অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা দিতে বলা হয়েছে।
জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ব্যত্যয় ঘটিয়ে বেসরকারি ব্যাংকের অভিজ্ঞতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক পদে এস.এম. রেজাউর রহমানকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৫ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। অব্যয়িত খাতের অর্থ বাজেট বরাদ্দ অপেক্ষা অতিরিক্ত ব্যয়িত খাতে স্থানান্তরপূর্বক ব্যয় করায় আর্থিক শৃংখলা পরিপন্থী কাজের মাধ্যমে ক্ষতি, অধিকাংশ খাতে বাজেট বরাদ্দ সমপরিমান ব্যয় করার লক্ষ্যে আন্তঃখাত সমন্বয়পূর্বক ব্যয় দেখানোয় আর্থিক শৃংখলার পরপন্থী, কমিশনের অনাপত্তি ব্যতীত পূর্ব অনুমোদিত পদে নিয়োগ প্রদান করায় নির্দেশনার ব্যত্যয় ও আর্থিক ক্ষতি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পিএইচডিসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১ বছর সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতার বাধ্যবাদকতা থাকলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ের অভিজ্ঞতা ছাড়াই আবদুল্লাহ আল মামুনকে ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজী বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগ, নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্মাতকোত্তর পর্যায়ে ৩.২৫ চাওয়া হলেও ন্যূনতম যোগ্যতা না থাকা সত্ত্বেও মুহাম্মদ ফারুক রহমানকে এই বিভাগের প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োগকৃত শিক্ষকগণের নিয়োগ বিজ্ঞপ্তি পর্যালোচনায় দেখা যায় যে, কমিশন কর্তৃক প্রণীত অভিন্ন শিক্ষক নিয়োগ নির্দেশিকা অনুসরণ না করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ সম্পন্ন  করে নিয়মের ব্যত্যয় ও আর্থিক ক্ষতি করেছেন।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও জিএম সেলিম আহমেদকে সহকারী অধ্যাপক পদে নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত চাকুরী বিধি না থাকা সত্ত্বেও নিয়োগ প্রদান, মো. আবদুল হালিমকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগে সহকারী অধ্যাপক পদের বিপরীতে প্রভাষক, মো. মতিউর রহমান চৌধুরীকে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজী বিভাগের অধ্যাপক পদের বিপরীতে সহযোগী অধ্যাপক, মুহাম্মদ ফররুখ রহমানকে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজী বিভাগের সহকারী অধ্যাপক পদের বিপরীতে প্রভাষক পদে, মুহাম্মদ জামশেদ আলম পাটওয়ারীকে কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পদের বিপরীতে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ প্রদান ও বছর শেষে রাজস্ব তহবিল হতে রিজার্ভ তহবিলে অর্থ স্থানান্তরের (ভাউচার নং ৫৯৫, তারিখঃ ৩০/০৬/২০২৫) মাধ্যমে নিয়মের ব্যত্যয় ও আর্থিক ক্ষতি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, আতিয়ার রহমানের আমলে নিয়োগ পাওয়া কয়েকজন শিক্ষক-কর্মকর্তাকে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের কেউ রেজিস্ট্রার, ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন—এমন তথ্য সামনে এসেছে। প্রশাসনিক ভবন-১ ও প্রশাসনিক ভবন-২-এর ভার্টিক্যাল এক্সটেনশন এবং ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে টেন্ডার প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করে বড় অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছে। তাঁর আমলে ১০ জন শিক্ষার্থীকে বিভিন্ন অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়টিও নিয়মতান্ত্রিক হয়নি বলে অভিযোগ ওঠেছে। কোনো কোনো সময়ে চালক ও ব্যক্তিগত সহকারীকে গাড়ি নিয়ে ঢাকায় পাঠিয়ে তিনি নিজে বিমানযোগে যাতায়াত করেছেন। ইউজিসির পর্যবেক্ষণে উঠে আসা এসব তথ্য বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

সূত্র জানায়, প্রফেসর ড. মো. আতিয়ার রহমান ২০২৫ সালের ১০ জানুয়ারি রাবিপ্রবির উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। তাঁর দায়িত্বকালেই দুই দফায় ২৯ জন শিক্ষক ও ৮ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগের বড় অংশে মোটা অংকের অনৈতিক লেনদেনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের বাইরের প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি এসব অভিযোগে তাঁকে ভিসি পদ থেকে সরিয়ে চট্টগ্রাম ইউনভার্সিটির মূল পদে ফেরৎ পাঠানো হয়েছে।
এসব অভিযোগ সম্পর্কে ইউজিসির প্রতিবেদন ও সুপারিশের সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, সাবেক ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমানের সময়ে কিছু সুনির্দিষ্ট বিষয়ে অনিয়ম হয়েছে বলে জানিয়েছে ইউজিসি একই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিছু সুপারিশ করা হয়েছে। সইে আলোকে আমরা একটা তদন্ত কমিটি করেছি। সার্বিক বিষয় তদন্ত করছে কমিটি, তদন্তের স্বার্থে এই মুহুর্তে বেশি কিছু বলা যাবে না। 
এবিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সাবেক ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমানকে ফোন করা হলে ব্যস্ততার অযুহাতে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এমএসএম / এমএসএম

নড়াইল জেলা পুলিশ সুপারকে গণঅধিকার পরিষদের নতুন কমিটির ফুলেল শুভেচ্ছা

বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে ফেসবুকে পোস্ট, প্রতিবাদে সংবাদ সম্মেলন।

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

নানা অনিয়মের অভিযোগ রাবিপ্রবির সাবেক ভিসি আতিয়ারে বিরুদ্ধে

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা : মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ