বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে ফেসবুকে পোস্ট, প্রতিবাদে সংবাদ সম্মেলন।
গাজীপুরের কোনাবাড়ীতে ব্যক্তিগত জমি জরিপকে কেন্দ্র করে সাংবাদিক পরিচয় দেওয়া কয়েকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আঃ আজিজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এশরার নগর হাউজিংয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
অভিযোগে আজিজ মিয়া বলেন, গত ১৭ সেপ্টেম্বর সকালে কোনাবাড়ীর আমবাগ এলাকায় নিজের জমির বিডিএস জরিপ করাতে গেলে সেখানে প্রায় ৩০-৪০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের কয়েকজন নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি তাদের পরিচয়পত্র (আইডি কার্ড) ও ভিজিটিং কার্ড দেখাতে বললেও তারা তা দেখাতে পারেননি।
অভিযোগে আরও বলেন, উপস্থিত ব্যক্তিদের কেউ কেউ নিজস্ব ফেসবুক পেজ পরিচালনা করেন এবং নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। পরে তাদের সঙ্গে কথোপকথনের ভিডিও ধারণ করা হয়। পরদিন ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে। এসব প্রচারের কারণে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আজিজ মিয়া বলেন, আমবাগ এলাকায় ভূমি জরিপ চলছে৷ আমি আমার জমির পর্চা নিয়ে জরিপ অফিসে যাই৷ আমাকে জরিপ অফিসে দেখে ৩০-৪০ জন লোক এগিয়ে আসে৷ তাদের মধ্যে হতে কয়েকজন সাংবাদিক পরিচয় দেন এবং আমার কাজ করে দিবেন বলে জানায়৷ এসময় আমি তাদের দিয়ে কাজ করাতে অস্বীকার করি এবং তাদের পরিচয় পত্র দেখতে চাই৷ তারা পরিচয়পত্র না দেখিয়ে আমার প্রতি ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপতথ্য ছড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, আমি থানায় অভিযোগ দিয়েছি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি৷
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত
গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ
বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি
চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল
চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত