ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


রাজারহাট প্রতিনিধি photo রাজারহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ২:১২
দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রামের রাজারহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ, সহযোগী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।
 
সোমবার ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় রাজারহাট উপজেলা বিএনপির আয়োজনে কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচির অন্তর্ভুক্ত বলে আয়োজকরা জানান।
 
মিছিলটি রাজারহাট উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বক্তারা দেশব্যাপী আওয়ামী লীগ সন্ত্রাসীদের নৈরাজ্য ও বিভিন্ন নৃশংসতার প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 
কর্মসূচিতে রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্যসচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, নজরুল ইসলাম, জাকির হোসেন খান, শহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্যসচিব নয়ন আলী, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ আমজাদ হোসেন, ওয়াজেদ আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, সদস্যসচিব রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও লায়ন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্যসচিব মিজানুর রহমান সাদ্দাম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম এবং কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ ও সদস্যসচিব নাছিমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত