বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। স্থানীয়দের অভিযোগ, নতুন দাম কার্যকর হওয়ার আগে কিছু ব্যবসায়ী তেল মজুত করে দোকান বন্ধ করে রাখায় বাজারে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে।
সরকারের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হওয়ার কথা রয়েছে।
তবে এর আগেই রোববার (২০ সেপ্টেম্বর) রাত থেকে মনপুরার বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকট দেখা দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা। অনেক পেট্রলপাম্প ও খুচরা বিক্রয়কেন্দ্রে তেল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নতুন দাম কার্যকর হওয়ার বিষয়টি সামনে রেখে কিছু তেল ব্যবসায়ী আগের দামের তেল বিক্রি না করে মজুত করে রেখেছেন। কেউ কেউ দোকান বন্ধ করে রাখায় সাধারণ মানুষ প্রয়োজনীয় জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন না।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, জরুরি প্রয়োজনে মোটরসাইকেল, ইঞ্জিনচালিত নৌযান ও অন্যান্য যানবাহনের জন্য তেল কিনতে গিয়ে তারা বিপাকে পড়েছেন। মনপুরার মতো দ্বীপ ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকট জনজীবনে সরাসরি প্রভাব ফেলে।
স্থানীয়দের দাবি, জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে কি না, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে নির্ধারিত মূল্যে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, “মনপুরায় যদি কোনো জ্বালানি তেলের দোকান বন্ধ করে রাখা হয়, তাহলে সেসব দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।”
এমএসএম / এমএসএম
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১
রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা
মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক
বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন
ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
বরিশালে বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন