ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ২:২৩

 ভোলার মনপুরা উপজেলা মডেল মসজিদে এশার নামাজ শেষে হাদিসের তালিম চলাকালে কলেজের এক অধ্যক্ষকে দেশীয় লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সেলিম ও তার ভাই মো. রুবেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলা মডেল মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম ও রুবেল উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী মো. মহিউদ্দিন মনোয়ারা বেগম মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ এবং বর্তমানে ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যক্ষ মো. মহিউদ্দিনের অভিযোগ, এশার নামাজ শেষে তিনি মসজিদে বসে হাদিসের তালিম শুনছিলেন। এ সময় হঠাৎ মো. সেলিম ও তার ভাই মো. রুবেল দেশীয় লাঠি নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে স্থানীয় মুসল্লিরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন বলে দাবি করেন তিনি।

অধ্যক্ষ মহিউদ্দিন আরও অভিযোগ করে বলেন , মো. সেলিম আগে মনোয়ারা বেগম মহিলা কলেজে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি চাকরি থেকে পদত্যাগ করে নিজেকে এমএলএসএস পদে অধিকারী দাবি করেন। এ বিষয়কে কেন্দ্র করে তার বিরুদ্ধে চারটি মামলা করা হলেও সেসব মামলায় সেলিম পরাজিত হন বলে দাবি করেন মহিউদ্দিন। পরবর্তীতে বরিশাল শিক্ষা বোর্ডে অভিযোগের পর সেলিমের চাকরি বাতিল করা হয় বলেও তিনি জানান। এসব ঘটনার জেরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি অধ্যক্ষের। তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে।

মসজিদে উপস্থিত স্থানীয় কয়েকজন মুসল্লি জানান, এশার নামাজ শেষে তারা হাদিসের তালিম শুনছিলেন। হঠাৎ সেলিম ও রুবেল মসজিদের ভেতরে প্রবেশ করে অধ্যক্ষ মহিউদ্দিনকে মারধর শুরু করেন। তারা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তারা।

তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. সেলিম ও মো. রুবেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, আহত অদক্ষ মো. মহিউদ্দিন যদি অভিযোগ দায়ের করেন, তাহলে দোষীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি মসজিদের মতো ধর্মীয় উপাসনালয়ের ভেতরে সংঘটিত হওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন

পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১

রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক

বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য

গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা

নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

বরিশালে বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

বাঘায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার