ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ২:২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত নাচোল পৌরসভার সূর্যপুর-মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে নাচোল পৌরসভার সীমানা পিলারসংলগ্ন মো. আলীর বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া হিসেবে থাকা ডালিমের ঘরে তল্লাশি চালিয়ে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মাদকসহ মো. নজরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তারাপুর গ্রামের আয়নাল হকের ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল ভাড়াটিয়া ডালিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নাচোল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মো. নজরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও চিরুনি তল্লাশি ভবিষ্যতেও চলমান থাকবে। 

এমএসএম / এমএসএম

পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১

রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক

বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য

গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা

নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

বরিশালে বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

বাঘায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা