গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন কয়েকশ শ্রমিক। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান দেন তারা। এসময় তারা বকেয়া বেতন পরিশোধের দাবী জানান তারা।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানাযায়,গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকাল থেকে শ্রমিকরা ফিডার রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের দাবি নির্ধারিত সময় পার হয়ে গেলেও বেতন পরিশোধ না করায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও অভিযোগ করেন। বিক্ষোভ চলাকালে শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন,চলতি মাসের ১০ তারিখে বেতন দেওয়ার কথা ছিলো। কিন্তু মালিকপক্ষ বেতন না দিয়ে কারখানার সামনে সাধারণ ছুটির নোটিশ দেয়। সুমনা আক্তার নামে এক নারী শ্রমিক বলেন, প্রতিমাসে মালিক আমাদের বেতন নিয়া তালবাহানা করে। আমরা রুম ভাড়া, দোকান বাকী ও ছেলে মেয়ের স্কুলের বেতন দিতে পারছিনা। বাড়ীওয়ালা আমাদের রুম থেকে বের করে দিতে চায়। তিনি বলেন,মালিকের অন্য কারখানায় বেতন ঠিক মতো দিচ্ছে আমাদের বেলায় এতো সমস্যা কেন?
এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের মুঠোফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান,গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ফিডার রোড অবরোধ করে বিক্ষোভ করে। মালিকের পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে শিল্প পুলিশের পাশাপাশি জিএমপি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১
রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা
মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক
বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন
ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
বরিশালে বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন