জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু মঙ্গলবার
আগামীকাল মঙ্গলবার (৮ জুন) থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন। এ প্রক্রিয়া চলবে ২২ জুন পর্যন্ত। আগামী ২৮ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
এছাড়া প্রথম বর্ষের প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে আগামী ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। আগামী ১২ আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে।
এদিকে দেশে বর্তমান করোনা সংক্রমণ এবং সরকারি বিধি-নিষেধের মধ্যে যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে শঙ্কায় রয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, আমরা পরীক্ষা নিয়ে নয়, ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করিয়ে থাকি। তাই যথাসময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে।
তিনি বলেন, করোনার কারণে এমনিতেই এই প্রক্রিয়া ৭-৮ মাস পিছিয়েছে। এখন যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয়ার পর আমরা নেই তাহলে আরও পিছিয়ে যাবে। করোনা মহামারিতে শিক্ষার্থীরা এমনিতে নানান সমস্যায় আছে। হতাশার মধ্যে আছে। তাই তাড়াতাড়ি এ প্রক্রিয়া সম্পন্ন করতে চাই।
প্রীতি / প্রীতি
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম
বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি
মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ