শ্রীনগরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা
“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ১৮ অক্টোবর দিনটি এ বছর থেকে “শেখ রাসেল দিবস” হিসেবে পালিত হবে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উদযাপন উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, কৃষি অফিসার শান্তনা রানী, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকাল ৯ টার দিকে শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত