বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসাবে এবং দেশের প্রান্তিক পর্যায়ে ডিজিটাল লেনদেন জনপ্রিয়, আরো সহজ ও নিরাপদ করার লক্ষ্যে বাগেরহাট জেলা শহরের বহুমুখী কলেজিয়েট স্কুলে বাংলা কিউআর ও ক্যাশলেস বাংলাদেশ কার্য্যক্রম সম্প্রসারনে ক্যাম্পেইন কর্মসুচী করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। ‘বাংলা কিউআর-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ এই স্লোগান নিয়ে সোমবার দুপুরে এ কর্মসূচির আয়োজন করে অগ্রনী ব্যাংক মেইন রোড শাখা, যাত্রাপুর ও মুনিগঞ্জ শাখা। এ প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন অগ্রনী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক অঞ্চল প্রধান মোঃ শরীফুল ইসলাম। অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী মহাব্যবস্থাপক বাগেরহাট শাখার প্রধান মলয় কিশোর বিষ্ণু। বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ ফারহানা আক্তার, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও প্রভাষক মোস্তাক আহম্মেদ, ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধন দিপংকর চন্দ্র শীল, মেইনরোড শাখার এসপিও ও ব্যবস্থাপক ফকির নাজমুল হোসেন ও মুনিগঞ্জ শাখার পিও ব্যবস্থাপক মাউসুফা আক্তার। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা কিউআর চালুর ফলে গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করে একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে সহজ ডিজিটাল লেনদেন করতে পারবে। এদে নগদ অর্থ বহনের ঝুঁিক নির্ভরতা কমার পাশাপাশি লেনদেনে স্বচ্চতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।
এমএসএম / এমএসএম
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১
রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা
মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক
বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন
ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
বরিশালে বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন