বাঘায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
রাজশাহীর বাঘায় স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে পাশের চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় তার নানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা পূর্বপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী জুথী খাতুনকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে জহুরুল ইসলামের বিরুদ্ধে।
ঘটনার পর থেকে জহুরুল ইসলাম পলাতক ছিলেন। পরে পুলিশ তার অবস্থান শনাক্ত করে চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নিহত জুথী খাতুনের পরিবারের পক্ষ থেকে বাঘা থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার জহুরুল ইসলামকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, মামলার আসামি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা
সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী
পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল
বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১
Link Copied