ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালে বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ৩:২৫

বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত জমি দখলদারদের কবল থেকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে আজ সকাল সাড়ে ১১ টায়   এ কর্মসূচি পালন করা হয়। নগরীর ২৭ নম্বর ওয়ার্ডসহ সর্বস্তরের বরিশালবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। 

বিক্ষোভ সমাবেশে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন তার বক্তব্যে  বলেন, আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডস্থ সোনামিয়ার পুল এলাকার ডেফুলিয়া মৌজায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ভিত্তিপ্রস্থর উদ্বোধন করে গাছ রোপন করেছেন।
তিনি আরও বলেছেন, পরবর্তী সরকারের সময় বিশ্ববিদ্যালয় অন্যত্র প্রতিষ্ঠার পর ওই ৫০ একর সরকারি খাস জমি ভূমিদস্যু ও দখলবাজরা বিভিন্ন কৌশলে দখল করে নেয়। দখলকারীরা বেগম জিয়ার উদ্বোধনী ফলক ভেঙে ফেলে।
তিনি (নাসরীন) বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত জমি দখলদারদের কবল থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষক মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, সাঈদ খোকন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ২৭ নাম্বার ওয়ার্ড বিএনপির নেতা মৌজে আলী সিকদার, শাহে আলম, দুলাল কাজী, সরোয়ার হোসেন সিকদার, মামুন হোসেন, রেফাজুল ইসলাম, সাগর হোসেন, মোবারক আলী হাওলাদার, জসিম উদ্দিন, জিকু ইসলাম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন

পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১