ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ৩:৩৩

 কুড়িগ্রামের ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টায় ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির  অফিস  কক্ষে  এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাধারণ ব্যবসায়ীরা । 

ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির  সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির আহবায়ক ও অন্যান্য  নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা নতুন কমিটির নেতৃত্বে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের পাশে থেকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ঘোষপাড়া এলাকার ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক  খাদেমুল ইসলাম সর্দার, সদস্য এস এম সোহেল ইসলাম রাতিন, মোঃ আব্দুল আলিম,বিমল চন্দ্র মোহন্ত,আলহাজ্ব এনায়েত পারভেজ, রাশেদুল ইসলাম রাশেদ সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন, নব-গঠিত এই আহবায়ক  কমিটি সদস্যরা বলেন  ব্যবসায়ীদের নানা অধিকার রক্ষাসহ  ব্যবসা-বাণিজ্যের মান উন্নয়নে কাজ করবে এই কমিটি । 

এমএসএম / এমএসএম

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন

পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১