গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
কাতার চ্যারিটি কর্তৃক দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের লক্ষ্যে ইকোনমিক ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় গুরুদাসপুরে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
ইউএনও ফাহমিদা আফরোজ এর সভাপতিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার পরিষদ মিলনায়তন হল রুমে ২১ টি দরিদ্র পরিবারের মাঝে ৭টি সিএনসি, ৭টি ভুট্টা ভাঙ্গা মেশিন, ও ৭টি প্রেট্রোল চালিত মালবাহী তিন চাকার গাড়ী বিতরণ করেন প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
উপকারভোগী ২১ টি পরিবারগুলো হলো- উপজেলার পৌরসদরের সাহাবুদ্দিনের মেয়ে সাহারা বেগম (বিধবা), রবিউল প্রামানিকের ছেলে রনি হোসেন, মোছা. বৃষ্টি খাতুন, আব্দুস ছামাদের ছেলে আব্দুল্লাহ, আব্দুর রহিম প্রামানিকের ছেলে আল আমিন, পেরিলাল সুত্রধরের ছেলে শুকুমার ও আব্দুল আজিজের ছেলে মোক্তার হোসেন। ধারাবারিষা ইউনিয়নের সালমা আক্তার (বিধবা), বাবলুর স্ত্রী হাসি বেগম, উমর ফারুকের স্ত্রী খাদিজা আক্তার, আল-আমিনের স্ত্রী আরিফুন জান্নাত ও মোহাম্মাদ আলীল ছেলে সিরাজুল ইসলাম। চাপিলা ইউনিয়নের রমিজুল ইসলামের স্ত্রী রোজিনা ও আকবর আলীর মেয়ে স্বপ্না খাতুন। বিয়াঘাট ইউনিয়নের আক্কেল আলীর ছেলে রাজু আহম্মেদ,ও আব্দুর রহমানের ছেলে মনছুর রহমান। খুবজীপুর ইউনিয়নের কুরবান মোল্লার ছেলে রহিম হোসেন, আব্দুল মজিদের ছেলে রাফিউল ইসলাম, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শাহিন আলম ও মন্টু ভক্তির ছেলে হৃদয় ভক্তি। মশিন্দা ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে আক্কেল আলী।
উপকরণগুলো পেয়ে উপকারভোগীরা আনন্দেও সাথে বলেন, আমরা হতদরিদ্র মানুষ। আমাদের দারিদ্রতা আর থাকবে না। আমরা উপজেলা প্রশাসনের প্রতি অনেক কৃতজ্ঞ।
অনুষ্ঠানে এসময় সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদসহ সরকারী কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা
সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী
পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল
বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ