ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ৩:৪৩

মেহেরপুরের গাংনীতে ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে জুয়েল হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর, ২০২৬) মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার গাঁড়াটোব এলাকা থেকে তাকে আটক করে। অভিযুক্ত জুয়েল গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার হাশেম আলীর ছেলে।

গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) স্কুল বন্ধ থাকায় শিশুটি চৌগাছা এলাকার একটি পুকুরে মাছ ধরা দেখতে যায়। সেখানে জুয়েল হোসেন ছিপ দিয়ে মাছ ধরার কথা বলে এবং সব মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি আমবাগানে নিয়ে যায়।

আমবাগানের একটি নির্জন স্থানে নিয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার (যৌন নির্যাতন) করা হয়। ঘটনাটি কাউকে জানালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

বাড়িতে ফেরার পর শিশুটি ভয়ে চুপ থাকলেও পরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে সে পুরো ঘটনাটি খুলে বলে।

স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং শিশুটির চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার