ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ৩:৪৫

চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ নুরুল কবির নামে এক যাত্রীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উজিরপুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৭ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা স্টিল মিলস এলাকার এসআরবি-৭ সিপিএসসি (CPSC) কোম্পানির একটি আভিযানিক দল উজিরপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘পূরবী পরিবহন’-এর একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের সিটে থাকা নুরুল কবিরের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন এসআরবি সদস্যরা। পরে তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নুরুল কবির লোহাগাড়া এলাকা থেকে ওই বাসে উঠেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এসআরবি-৭ সিপিএসসি কোম্পানির অধিনায়ক ক্যাপ্টেন আবদুল আওয়ালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৭ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদকের উৎস ও পাচারচক্রের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের বিস্তারিত তথ্য পরবর্তী ব্রিফিংয়ে জানানো হবে।

এমএসএম / এমএসএম

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন

পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১