ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ৩:৪৬

মানিকগঞ্জে নিজের শ্বশুর বাড়িতে অটোরিকশার ব্যাটারি চুরি গিয়ে শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাই রাসেল নামের এক যুবকের বিরুদ্ধে। রোববার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিদ্দিকুর রহমানের অটোরিকশার ব্যাটারি চুরি করতে যান তাঁর মেয়ের জামাই রাসেল। অটোরিকশার কাছে শব্দ পেয়ে সিদ্দিকুর রহমান ও তার ছেলে ঘর থেকে বের হয়ে অন্ধকারে চোর সন্দেহে রাসেলকে আটক করেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে রাসেলের আঘাতে সিদ্দিকুর রহমান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এঘটনার পর স্থানীয়রা রাসেলকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাসেলকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে আহত রাসেলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে,অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে সিদ্দিকুর রহমান মারা গেছেন। আহত রাসেলকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত