ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ৪:১০

মৌলভীবাজারের বড়লেখায় গরুর সাথে ধাক্কা লেগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সাদিক আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে বড়লেখা -চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর ব্রীজ সংলগ্ন মেইন রোডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাদিক উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল কাইতাবন্দ এলাকার প্রবাসী আব্দুল বাসিতের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সাদিক মোটরসাইকেলে করে তালিমপুর গ্রামে তার বোনের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে হঠাৎ সড়কে থাকা একটি গরুর সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গরুটিও মারা গেছে। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার করে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় পরিবারের পক্ষ থেকে থানায় আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু