ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ৪:১১

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সহযোগিতায় পরিচালিত হেল্প ডেস্কের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম নূরী।

সোমবার সকাল ১১টায় কলেজ ছাত্রদলের আমন্ত্রণে তিনি কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে হেল্প ডেস্কের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান এবং হেল্প ডেস্কের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সময় আবুল কাশেম নূরী বলেন, ছাত্রদলের অন্যতম প্রধান দায়িত্ব হলো সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করা। সেই দায়িত্ববোধ থেকেই শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ছাত্রদল নবীন শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক পরিচালনা করছে। তাদের এই সুন্দর উদ্যোগের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, পেকুয়া উপজেলা ছাত্রদল অতীতের ন্যায় বর্তমানেও এবং ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেকুয়া উপজেলা ছাত্রদল অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় এইসময় উপস্থিত ছিলেন

পেকুয়া পশ্চিম জোন ছাত্রদলের সি.যুগ্ম-আহ্বায়ক মো মিজবাহ, যুগ্ম আহ্বায়ক মো শাহেদ,কলেজ ছাত্রদলের সভাপতি মো-ফাহিম সি-সহ সভাপতি আদিয়ান মোহাম্মদ খোরশেদ, কলেজ ছাত্রনেতা মো-রিয়াদ,২য় বর্ষের সভাপতি মো তামিম,সাধারণ সম্পাদক -আরফাত হোসেনসহ নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু