সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী
জাতীয় সংসদে উত্থাপিত ‘ভোগদখলের অধিকার সংরক্ষণপূর্বক দান’ সংক্রান্ত প্রস্তাব ইসলামী হেবা বিধানের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি আল্লামা মুফতী একরাম হোসাইন অদুদী।
সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামী শরিয়তে হেবা বা দান সম্পন্ন হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো গ্রহীতার কবজ প্রতিষ্ঠিত হওয়া। দাতা সম্পত্তি দান করার পরও নিজের জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগদখলের অধিকার সংরক্ষণ করলে হেবার মৌলিক কাঠামো নিয়ে প্রশ্ন তৈরি হয়।
মুফতি একরাম বলেন, শুধু দলিল সম্পাদন বা নিবন্ধনের মাধ্যমে হেবা শরিয়তসম্মতভাবে সম্পন্ন হয়েছে বলে গণ্য করা যায় না। হেবাকৃত সম্পত্তির ওপর গ্রহীতার কর্তৃত্ব ও কবজ প্রতিষ্ঠা পাওয়াও জরুরি। হানাফি ফিকহেও এ বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে।
তিনি বলেন, আধুনিক রাষ্ট্রীয় আইনে নিবন্ধিত দলিলের মাধ্যমে কোনো সম্পত্তি হস্তান্তর আইনগতভাবে কার্যকর হতে পারে। তবে একজন মুসলমানের জন্য আইনগত বৈধতার পাশাপাশি শরিয়তের বিধানও বিবেচনায় রাখা প্রয়োজন। রাষ্ট্রীয় নিবন্ধন শরিয়তের মৌলিক শর্তের বিকল্প হতে পারে না।
বিবৃতিতে হযরত আবু বকর (রা.) ও হযরত আয়েশা (রা.)-এর হেবা-সংক্রান্ত একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনা থেকেও হেবার ক্ষেত্রে কবজের গুরুত্ব প্রতীয়মান হয়। ইসলামী ফিকহে হেবার মালিকানা প্রতিষ্ঠায় কবজের বিষয়টি গুরুত্বপূর্ণভাবে আলোচিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মুফতি একরাম আরও বলেন, কোনো ব্যক্তি জীবদ্দশায় সম্পত্তি হেবা করার দাবি করলেও শরিয়তসম্মতভাবে গ্রহীতার কবজ প্রতিষ্ঠিত না হলে দাতার মৃত্যুর পর বিষয়টি উত্তরাধিকার আইনের আওতায় আসতে পারে। সেক্ষেত্রে সম্পত্তি শরিয়তের নির্ধারিত নিয়মে ওয়ারিশদের মধ্যে বণ্টন করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ মুসলমান হওয়ায় দান, হেবা, উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তি ব্যবস্থাপনার সঙ্গে ধর্মীয় বিধানের বিষয়টি জড়িত। তাই এ ধরনের আইন প্রণয়নের আগে ইসলামী শরিয়তের বিধান ও দেশের মুসলিম জনগোষ্ঠীর বাস্তবতা বিবেচনা করা প্রয়োজন।
বিবৃতিতে তিনি জাতীয় সংসদে উত্থাপিত ‘ভোগদখলের অধিকার সংরক্ষণপূর্বক দান’ সংক্রান্ত বিধানটি পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে আলেম-ওলামা, আইনজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য-উপাত্ত ও দলিলের ভিত্তিতে বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা