ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৬ বিকাল ৫:৬
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ উঠেছে। শত্রুতার জের ধরে অজ্ঞাত কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন মাছচাষি আব্দুর রাজ্জাক।
 
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে বিষয়টি প্রথম টের পান তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি নিশ্চিত হয়।সরেজমিনে দেখা যায়, উপজেলার কলসপাড় ইউনিয়নের ডহরিয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক তার বাড়ির পাশে প্রায় ৭০ শতাংশ জমির একটি পুকুরে পাঙ্গাস মাছের সাথে দেশি প্রজাতির রুই, কাতল, মৃগেল, সরপুটি ও সিলভার কার্পের মিশ্র চাষ করেছিলেন। কিছুদিনের মধ্যেই এসব মাছ বাজারজাত করার পরিকল্পনা ছিল তার।তবে হঠাৎ করে বিষ প্রয়োগের কারণে পুকুরের অধিকাংশ মাছ মারা যায়। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পুকুরে খাবার দিতে গিয়ে দেখেন পুকুরের মাছ মরে পানিতে ভাসতে শুরু করেছে। পরে পুকুর মালিক ও তার লোকজন মরা মাছ তুললে দেখা যায়, বিষক্রিয়ার কারণে বেশিরভাগ মাছেই পচন ধরে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
 
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া