ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২১-৯-২০২৬ বিকাল ৫:৭

উদ্বোধনের প্রায় সাড়ে চার বছর পেরিয়ে গেলেও চালু হয়নি চট্টগ্রামের হাটহাজারী ট্রমা সেন্টার। সড়ক দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এটি চালুর কথা থাকলেও দীর্ঘসূত্রতার কারণে দিন দিন বাড়ছে ক্ষোভ ও হতাশা। গত বছরের ১ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব ও স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম কেন্দ্রটি পরিদর্শন করে জানিয়েছিলেন, স্থায়ী সরকারি জনবল নিয়োগের আগপর্যন্ত আপাতত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও জনবল দিয়ে কেন্দ্রটির কার্যক্রম শুরু করা হবে। তবে সেই প্রতিশ্রুতির ১০ মাস পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি কোনো উদ্যোগ।

এদিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কসহ আশপাশের এলাকায় নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ট্রমা সেন্টারটি চালু থাকলে দুর্ঘটনার পরপরই আহতদের জরুরি চিকিৎসা দেওয়া সম্ভব হতো এবং অনেকের প্রাণহানি ও আজীবন পঙ্গুত্ব বরণ রোধ করা যেত। বর্তমানে গুরুতর আহতদের হাটহাজারীর তীব্র যানজট পেরিয়ে প্রায় ২০ কিলোমিটার দূরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে গিয়ে পথেই অনেকের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার জানান, উদ্বোধনের পর থেকেই কেন্দ্রটি চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার লিখিত আবেদন জানানো হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজের সহায়তায় চালুর কথা থাকলেও তা কার্যকর হয়নি, বিষয়টি নিয়ে আবারও মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। সম্প্রতি চট্টগ্রামের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান কেন্দ্রটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি জানান, জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কোড পেলেই কেন্দ্রটির চিকিৎসাসেবা কার্যক্রম পুরোপুরি শুরু করা সম্ভব হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ এপ্রিল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) অর্থায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা বিশিষ্ট এই বিশেষায়িত ট্রমা সেন্টারটির উদ্বোধন করা হয়েছিল। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, যা দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া