ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৬ বিকাল ৫:৯

ভালো শিক্ষার্থী গড়ে তুলতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। তিনি বলেন, বর্তমান সরকার নারী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। একই সঙ্গে মাদক, জুয়া ও ইভটিজিং কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব অপকর্মে জড়িতরা কোনো দলের হতে পারে না, তারা সমাজের চোখে অপরাধী এবং তাদের আইনের আওতায় আনা হবে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় আদমদীঘির নসরতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নসরতপুর খালেদা হাবিবুল্লাহ বালিকা উচ্চবিদ্যালয়ের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, নসরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন বাবু, আফজাল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম উদ্দিন সরকার, আল মামুন, ভারপ্রাপ্ত শিক্ষিকা মোসলেমা বেগম ও শিক্ষক জাফের আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি নসরতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া