গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন মামলায় নিষিদ্ধঘোষিত কার্যক্রমের সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) পরিদর্শক মোহাম্মদ শওকত কবির।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক স্লোগান দেওয়ার অপরাধে মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে টঙ্গী পূর্ব থানা পুলিশ দুইজনকে, গাছা থানা পুলিশ তিনজনকে এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করে। অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মহানগরীতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের