বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
নেত্রকোনার বারহাট্টায় গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বৃ-কালিকা গ্রামের ব্যবসায়ী মন্টু বিশ্বাসের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘরসহ প্রয়োজনীয় কয়েক লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে যায়। এ সময় মন্টু বিশ্বাসের স্ত্রী শিউলি রাণী বিশ্বাস (৪০) গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়। সোমবার দুপুরে আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেছেন নেত্রকোনা-২ আসনের এমপি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক।
বাড়ির মালিক মন্টু দাস বলেন, আমি ঘটনার দিন দোকানে ছিলাম। হঠাৎ খবর পাই আমার বাড়িতে আগুন লেগেছে।দৌড়ে বাড়িতে গিয়ে দেখি আমার ঘরে আগুন লেগে পুড়ছে। তখন আমরা আমার বউকে উদ্বার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে গেলেও থাকে বাঁচাতে পারিনি।এখন আমি বাড়ি ও স্ত্রীকে হারিয়ে অসহায় হয়ে পরেছি।
বারহাট্টা উপজেলার ফায়ার সার্ভিসের বিপুল কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিন্তু তার আগেই ওই পরিবারের ঘড়বাড়ি, আসবাবপত্র সব পুড়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলসহ দলীয় নেতা কর্মীরা। পরিদর্শনকালে এমপি ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মন্টু দাসের সাথে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বৃ-কালিকা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের