ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ২১-৯-২০২৬ বিকাল ৫:৩৬

দিনাজপুরের হাকিমপুরে বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও অর্থদণ্ডসহ সাজাপ্রাপ্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার পাঁউশগাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে তরিকুল ইসলাম (৩০) ও একই গ্রামের মো. আজমলের ছেলে মো. সুমন মিয়া। তাঁদের বিরুদ্ধে ২১ সেপ্টেম্বর চুরির অভিযোগে থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১০) দায়ের করা হয়েছিল।

এছাড়া গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তিরা হলেন—হিলির মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার মৃত মজিবর মিস্ত্রির ছেলে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. মোফাজ্জল হোসেন ও একই এলাকার মনার ছেলে মো. বাঁধন। অন্যদিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হিলির রাজধানী মোড় এলাকার মৃত আক্কাস আলীর ছেলে মো. আসমান আলী জোয়ার্দারকেও (৫২) এ অভিযানে গ্রেপ্তার করা হয়।

হাকিমপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত পাঁচজনকেই যথাযথ পুলিশি পাহারায় দিনাজপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া