রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্ট’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিলাইছড়ি উপজেলা ফুটবল টিমকে বিলাইছড়ি সেনা জোন কর্তৃক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মিলনায়তনে উদ্যমী উনত্রিশ, বিলাইছড়ি জোন,রাঙ্গামাটি রিজিয়ন এর সৌজন্যে-জোন কমান্ডার বিএ-৭৭৭৩ - লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী পিএসসি (অধিনায়ক, ২৯ বীর) নিজেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সন্মাননা প্রদান করেন । অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় মর্যাদাকে সমুন্নত করা হয়। এরপর টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জনকারী বিলাইছড়ি উপজেলা দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন জোন কমান্ডার।এসময় জোনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ জন প্রতিনিধি , প্রথাগত নেতা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজয়ী দলের খেলোয়াড়দের উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে দিতে জোনের পক্ষ থেকে খেলোয়াড়ের মাঝে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকার নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। পাহাড়ি অঞ্চলের এই উদীয়মান ক্রীড়াবিদদের খেলাধুলায় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে সেনা জোনের এই ধরনের জনকল্যাণমূলক ও উৎসাহব্যঞ্জক উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সেরা গোলদাতা সোহাগ বাবু মার্মা, সেরা গোলকিপার জনি মার্মা, সেরা খেলোয়াড় অজান্ত চাকমা নির্বাচিত হয়।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে রাঙামাটি সদর উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিলাইছড়ি। নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে রাঙামাটি সদরকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে বিলাইছড়ি উপজেলা। আর এর মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম লেখায় দলটি। রাঙামাটি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে জেলার ১০ উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড়রা অংশ নেন। প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয় রাঙামাটি সদর, কাউখালী, কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, নানিয়ারচর, বাঘাইছড়ি ও লংগদু—জেলার ১০ উপজেলা।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা