ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২১-৯-২০২৬ রাত ১০:৩৫

নেত্রকোণার পূর্বধলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ জাকির হোসেন মৃদুল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

এরআগে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের সামনে চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক জাকির হোসেন কলমাকান্দা উপজেলার বামনগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে রোববার দিবাগত রাতে শ্যামগঞ্জ এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহজনক ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ জাকির হোসেন মৃদুলকে আটক করা হয়। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটক জাকির হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত