পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। পানছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি *বেলাল হোসেন*।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক *আব্দুর রব রাজা*।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক *মোহাম্মদ হোসেন বাবু* এবং কেন্দ্রীয় কৃষকদলের সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কৃষকদলের সভাপতি *পারদর্শী বড়ুয়া*।
সভা সঞ্চালনা করেন পানছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক *মোঃ তোফাজ্জল হোসেন*।
প্রধান অতিথির বক্তব্যে *আব্দুর রব রাজা* বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে বিএনপিকে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য উপজেলা, ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতিসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা পানছড়ি উপজেলার বিভিন্ন পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূলকে আরও সক্রিয় করার বিষয়ে মতামত তুলে ধরেন।
এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার