ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনা, ১ জন নিহত


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১:২৪

গোপালগঞ্জে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ১জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে মুকসুদপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। অন্যদিকে, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে অন্তত
৪/ ৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। একই সকালে মুকসুদপুরে বরিশাল থেকে রংপুরগামী একটি বিআরটিসি বাসও সড়কের পাশের খাদে পড়ে যায়।
মুকসুদপুর উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় বিল্লাল মোল্লা কমিশনের বাড়ির সামনে ঢাকা– খুলনা মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় গাছটি উপড়ে যায় এবং ট্রাকটি খাদে পড়ে যায়।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় সুবল দাশ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাশের ছেলে। দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে কৌশলে আটকে থাকা চালককে উদ্ধার করা হয়। অন্যদিকে, গোপালগঞ্জের শরীফ নূরজাহান ফিলিং স্টেশনের সামনে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ৪/ ৫ জন যাত্রী আহত হন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে আহতদের পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই সকালে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া পারহাউজের সামনে বরিশাল থেকে রংপুরগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কতজন আহত হয়েছেন—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পৃথক ৩টি দুর্ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র থেকে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তীতে তা জানা যাবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত