ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কে না পেয়ে তার কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১:২৫

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ মহানগর আওয়ামী লীগের সদস্য এনামুল হক বাহারকে গ্রেপ্তারের জন্য তার বাসায় অভিযান চালিয়ে না পেয়ে তার (বাহার) কিশোর ছেলেকে ধরে নিয়ে গেছে মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা।

এ সংক্রান্ত একটি ভিডিও সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে সর্বত্র ব্যাপক তোলপাড়ের পাশাপাশি সচেতন নগরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওইদিন দুপুরে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ি সড়কের তিতুমীর লেনে এ ঘটনা ঘটেছে।
আটক কিশোর বাফতিন আহমেদ জিহান (১৬) বরিশাল জিলা স্কুল থেকে এ বছর এসএসসি পাস করেছে। তার মা সাথী আক্তার জানিয়েছেন, তার স্বামী বাহারের বিরুদ্ধে দায়ের করা সকল রাজনৈতিক মামলায় তিনি জামিনে রয়েছেন। তারপরেও সোমবার দুপুরে তাকে (বাহার) গ্রেপ্তারের জন্য পুলিশ বাসায় অভিযান পরিচালনা করেন। এসময় বাহারকে না পেয়ে তাদের কিশোর ছেলে বাফতিন আহমেদ জিহানকে ডিবি পুলিশ টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেছে।
ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা কিশোর জিহানকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় তার মা বাঁধা দেওয়ার চেষ্টা করছেন। চিৎকার ও হৈচ চৈয়ের মধ্যে আশপাশে জড়ো হয়েছে উৎসুক জনতা। একপর্যায়ে ধাক্কা লেগে পরে যায় জিহানের মা সাথী আক্তার। পরে ডিবি পুলিশ পিকআপে করে জিহানকে আটক করে নিয়ে চলে যায়।
সাথী আক্তার বলেন, আমার স্বামী জোহরের নামাজ আদায় করতে মসজিদে যায়। এসময় ডিবি পুলিশ অভিযানে এসে আমার স্বামীকে না পেয়ে ছেলেকে টেনেহিঁচড়ে নেয়ার চেষ্টা করে। আমি পুলিশকে তখন বলেছি, বাহার সব মামলায় জামিনে আছে। আমাদের কাছে কাগজ আছে। তবুও তিনজন ডিবি পুলিশের সদস্যরা আমার ছেলেকে নিয়ে গেছে। এসময় আমি বাঁধা প্রদান করলে তারা (ডিবি পুলিশ) আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়।
এ বিষয়ে জানতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ২৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ডিবি এক কিশোরকে ধরেছে বলে শুনেছি, কিন্তু এখনো তাকে থানায় হস্তান্তর করা হয়নি।

এমএসএম / এমএসএম

মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ

রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে প্রশ্ন যুবদলের, তদন্তের দাবি

‎সুনামগঞ্জের বিভিন্ন নদী বন্দরে শুল্ক আদায়ের নামে অতিরিক্ত চাঁদাবাজি'র প্রতিবাদে মানববন্ধন

রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার ও ঝাড়ুদার সোহেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বেনাপোল সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নামে মামলা

ফরেস্ট একাডেমী চট্টগ্রাম-পরিচালকের গাড়ীর ড্রাইভার আল আমিনের বেপরোয়া আচরণ

সার আছে, তবু সংকটের হাহাকার