ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির লক্ষে টাউন হল সভা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১:২৬

রাজশাহীতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বাংলাদেশ ব্যাংক ঘোষিত দশ হাজার কোটি টাকা এবং দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির লক্ষে তিন হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম এর কার্যকর প্রচার প্রচারণা ও সফল বাস্তবায়নের লক্ষে ব্যাংকার, কৃষি/ এসএমই উদ্যোক্তা ও অংশীজনদের টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী নগরীর ভেড়িপাড়া পিটিআই অডিটোরিয়ামে রুপালী ব্যাংক পিএলসি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন'র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামাল দিদার,
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। 

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বক্তারা বাংলাদেশ ব্যাংক ঘোষিত পুনঃঅর্থায়ন তহবিল দুটির বিষয়ে বিস্তারিত আলোচনা এবং দেশের বিশেষত উত্তরাঞ্চলের কৃষির উন্নয়নে এর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিতীয় অধিবেশনে প্যানেল ডিসকাশন/প্রশ্নোত্তর (Q&A) অনুষ্ঠিত হয়। সিনিয়র ব্যাংকারদের সমন্বয়ে গঠিত প্যানেল, উদ্যোক্তা এবং অংশীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

টাউন হল সভায় বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বিসিক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে টাউন হল সভা আয়োজন করে রূপালী ব্যাংক পিএলসি এবং লিড ব্যাংক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যৌথভাবে দায়িত্ব পালন করে।

এমএসএম / এমএসএম

মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ

রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে প্রশ্ন যুবদলের, তদন্তের দাবি

‎সুনামগঞ্জের বিভিন্ন নদী বন্দরে শুল্ক আদায়ের নামে অতিরিক্ত চাঁদাবাজি'র প্রতিবাদে মানববন্ধন

রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার ও ঝাড়ুদার সোহেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বেনাপোল সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নামে মামলা

ফরেস্ট একাডেমী চট্টগ্রাম-পরিচালকের গাড়ীর ড্রাইভার আল আমিনের বেপরোয়া আচরণ

সার আছে, তবু সংকটের হাহাকার