ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ফরেস্ট একাডেমী চট্টগ্রাম-পরিচালকের গাড়ীর ড্রাইভার আল আমিনের বেপরোয়া আচরণ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১:৩০

চট্টগ্রামের ফরেস্ট একাডেমীর মূল প্রবেশদ্বারে যাওয়ার পথে ফরেস্ট একাডেমীর পরিচালক আনিছুর রহমানের ড্রাইভার আল আমিন একই প্রতিষ্ঠানে আউটসোর্সিং এ  কর্মরত আজাদুর রহমানকে কোন কারণ ছাড়াই তার ব্যবহৃত গাড়ী দিয়ে পিষে হত্যা করার চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠেছে। 

১৭ই সেপ্টেম্বর  সন্ধ্যা ৭টার নাগাদ চট্টগ্রামস্থ পাঁচলাইশ থানাধীন ফরেস্ট একাডেমী( FSTI)এর  পরিচালক আনিছুর রহমানের গাড়ীর ড্রাইভার আল আমিন এই ঘটনা ঘটায়।

আল আমিনের অস্বাভাবিক আচরণ ও গাড়ীর চাপার বিষয়ে ভুক্তভোগী বেয়ারা আজাদুর রহমান নিজেকে বাঁচিয়ে পরে এই বিষয়ে প্রশ্ন করলে আল আমিন তাকে ব্যাপক মারধর করেন।ফলে আহত আজাদুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করেন।এবং আজাদুর রহমানকে গাড়ী দিয়ে পিষে মারার চেষ্টার বেশকয়েকটি ভিডিও ফুটেজ এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। 

এদিকে ঘটনার বিষয়ে চিকিৎসা শেষে আহত আজাদুর রহমান ফরেস্ট একাডেমীর পরিচালক আনিছুর রহমানের ড্রাইভার আল আমিনের বিরুদ্ধে  নগরীর পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

ঘটনার বিষয়ে FSTI চট্টগ্রামের পরিচালক আনিছুর রহমান বলেন,এটা আমরা অভ্যন্তরীণ ভাবে শেষ করতে চাচ্ছি।

তারপরও ড্রাইভারের বিষয়ে থানায় অভিযোগ দেয়া ঠিক হয়নি।

তখন প্রতিবেদক পাল্টা প্রশ্ন করেন,গাড়ী চাপিয়ে একজন মানুষকে মেরে ফেলতে চাইবে যার চাক্ষুষ ফুটেজ আছে তবুও আহত ব্যক্তি কি আইনের আশ্রয় নিবেনা?

তখন পরিচালক আনিছুর রহমান বলেন আচ্ছা বিষয়টা দেখতেছি।

অভিযুক্ত ড্রাইভার আল আমিন বলেন,ঘটনা সত্য ফুটেজও সত্য তবে আগে আমাকে মারছে এজন্য পরে আমি ক্ষেপে গিয়ে ওরকম করছি।

তবে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে তা ঘটনার পরে আমি যখন উত্তেজিত হয়েছি তখনের।
এর আগেরটা আমাকে মারছে সে, এবং তার মারধরে আমি আহত হয়েছি।তখন তিনিও প্রতিবেদকের হোয়াটসঅ্যাপ এ কিছু আহতের স্থির চিত্র পাঠান।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ