বেনাপোল সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নামে মামলা
যশোরের বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতার বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য ককটেল বোমার বিষ্ফোরণ ও নাশকতা মূলক কর্মকান্ড পরিচালনার অভিযোগে শার্শা থানায় মামলা হয়েছে। সে শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আবদুল হকের ছেলে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আমির হোসেনের ছেলে ইউছুপ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শার্শা থানার মামলা নং-২৩। এছাড়া শার্শা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ও আব্দুল মান্নান মিন্নুসহ ৬৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়,বিগত ২০২৩ সালের ৩০ মে সকাল ১১ ঘটিকায় শার্শা থানাধীন নাভারণ রেল বাজার গ্রামস্থ রেল স্টেশনের উত্তর পূর্ব পাশে রেল বাজার জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অবৈধ জমায়েত করে পূর্ব পরিকল্পিতভাবে বিষ্ফোরক দ্রব্য (ককটেল বোমা) নিজেদের দখলে রেখে ও বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর চেষ্ঠা ও সহায়তা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, এমদাদুল হক লতা দীর্ঘ বৎসর ধরে আওয়ামী রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত। তিনি শার্শা উপজেলা আওয়ামীলীগের সদস্য। বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সংগঠনের নেতা-কর্মীদের সংঘবদ্ধ করার কাজে সচেষ্ট ছিলো। এমদাদুল হক লতা বিগত ২০০৯ সাল হতে বেনাপোলের সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠন ‘বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের’ সাধারণ সম্পাদক হিসাবে অধ্যবদি দায়িত্ব পালন করে আসছেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক মামলার সত্যতা নিশ্চিত করে জানান,মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আশীষ সরকার তদন্ত কার্যক্রম পরিচালনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
এমএসএম / এমএসএম
মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ
পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম
দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট
মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে প্রশ্ন যুবদলের, তদন্তের দাবি
সুনামগঞ্জের বিভিন্ন নদী বন্দরে শুল্ক আদায়ের নামে অতিরিক্ত চাঁদাবাজি'র প্রতিবাদে মানববন্ধন
রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার ও ঝাড়ুদার সোহেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বেনাপোল সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নামে মামলা
ফরেস্ট একাডেমী চট্টগ্রাম-পরিচালকের গাড়ীর ড্রাইভার আল আমিনের বেপরোয়া আচরণ